ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ভুয়া অতিরিক্ত সচিব আটক যশোর সার্কিট হাউস থেকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৮৮ বার দেখা হয়েছে

যশোর সার্কিট হাউস থেকে আব্দুস সালাম নামে এক ভুয়া অতিরিক্ত সচিবকে আটক করা হয়েছে। তিনি যশোরের মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে। বুধবার দুপুরে সার্কিট হাউজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে আব্দুস সালাম নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা গ্রহণ করেছেন। এছাড়াও তিনি নিজেকে রংপুরের ডিসি হিসেবেও পরিচয় দেন।

যশোর সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, সকালে আব্দুস সালাম সার্কিট হাউসের মোবাইল ফোনে ফোন করে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন। একই সঙ্গে তিনি জানান- ঢাকা থেকে যশোরে আসছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ যশোর রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠান। এ অনুযায়ী সার্কিট হাউস কর্তৃপক্ষ গাড়িও পাঠায়। পরে তাকে নিয়ে আসা হয় সার্কিট হাউসে। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়- তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। এরপর তাকে আটকে রাখা হয়।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা সেখানে যান। হাজির হন জেলা পরিষদের সিইও এস. এম. শাহীনসহ আরও কয়েকজন কর্মকর্তা। তারাও বিষয়টি যাচাই-বাছাই করেন। শেষ পর্যন্ত তিনি প্রতারক বলে চিহ্নিত হন এবং পরে পুলিশে খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ভুয়া অতিরিক্ত সচিব আটক যশোর সার্কিট হাউস থেকে

প্রকাশিত : ০২:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫