ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মোহিত শর্মা চেন্নাইয়ের বোলিং কোচ হচ্ছেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর নতুন কোচিং স্টাফ সাজাতে গিয়ে প্রথমবার কোনো সিদ্ধান্ত নিয়েছেন জহির খান। ২০২৭ আইপিএলের জন্য দলের বোলিং কোচ হিসেবে সাবেক ভারতীয় পেসার মোহিত শর্মাকে নিয়োগ দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরিক সিমন্সের জায়গায় সিএসকের বোলিং কোচের দায়িত্ব নেবেন মোহিত শর্মা। স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে দীর্ঘদিন দলের কোচিং স্টাফের অংশ ছিলেন সিমন্স। জহির খান প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। সেই প্রক্রিয়াতেই মোহিতকে বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সিএসকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাসি বিশ্বনাথন জানিয়েছেন, জহির নিজের কোচিং স্টাফ গুছিয়ে নিচ্ছেন এবং বোলিং কোচ হিসেবে মোহিতকে প্রায় চূড়ান্ত করেছেন। আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার পরই বিষয়টি জানানো হবে।

সিএসকের সঙ্গে মোহিতের সম্পর্ক অবশ্য নতুন নয়। খেলোয়াড় হিসেবে আইপিএলে চার মৌসুম চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৪৮টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন মোহিত। এর বাইরে চেন্নাইয়ের হয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও ১০টি ম্যাচ খেলেছেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বাড়াতে তৎপর বাংলাদেশ ব্যাংক

মোহিত শর্মা চেন্নাইয়ের বোলিং কোচ হচ্ছেন

প্রকাশিত : ১০:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬