ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধে প্রাণগেল এক যুবকের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ২৮০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে মোশাররফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টা য় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব গ্রামের আব্দুল মমিন ও মজিবুর রহমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার সকালে সেলু মেশিন চুরি নিয়ে বাকবিতণ্ডার সূত্র ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হামলায় মোশাররফ গুরুতর আহত হন।

পরে মোশাররফকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধে প্রাণগেল এক যুবকের

প্রকাশিত : ১২:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫