ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৩২৭ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি
শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের বদলি উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশে উদ্যোগে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারকে দক্ষ, সৎ, কর্মোদ্যমী, চৌকস ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে বর্ণনা করে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন এবং তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার তাঁর বক্তব্যে সহকর্মীদের জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শেরপুরে চাকরি জীবনের বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার শিবলী সামিউল তুষারসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত : ১০:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫