ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সুস্বাস্থ্য, তারুণ্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে উন্নয়ন ফোরামের আয়োজন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আজ শুক্রবার সকাল ৭টায় পরিবর্তনের বার্তা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে “Victory Run with Bulbul for Chapainawabganj (34 km)” ম্যারাথন দৌড়ের সূচনা হয় চাঁপাইনবাবগঞ্জের হরিপুর ট্রাক টার্মিনাল থেকে।
দৌড়টি বিশ্বরোড, বারোঘরিয়া, রাণীহাটি, সুন্দরপুর ও ইসলামপুর অতিক্রম করে দেবীনগরে এসে সফলভাবে সমাপ্ত হয়।
উক্ত ম্যারাথনে ৬ হাজার ৫০০ জন তরুণ-যুবক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করলেও প্রায় ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী দৌড়ে যুক্ত হয়ে এক অনন্য উদ্দীপনার সৃষ্টি করে। অংশগ্রহণকারীদের জন্য স্মারক উপহার হিসেবে আকর্ষণীয় গেন্জি প্রদান করা হয়।
শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় শতাধিক প্রতিযোগী পুরো ৩৪ কিলোমিটার দৌড় সম্পন্ন করে দৃঢ় মনোবল ও শারীরিক সক্ষমতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জে সুস্বাস্থ্য, তারুণ্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।
জনপ্রিয় সংবাদ

নতুন এটিআর ৭২-৬০০ এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হলো

চাঁপাইনবাবগঞ্জে সুস্বাস্থ্য, তারুণ্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে উন্নয়ন ফোরামের আয়োজন

প্রকাশিত : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫