ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নতুন এটিআর ৭২-৬০০ এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বাংলাদেশের সর্বকনিষ্ঠ বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা তাদের বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় তৃতীয় নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ গ্রহণ করেছে। এর মাধ্যমে এয়ার এ্যাস্ট্রার বহর সম্প্রসারণের যাত্রায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এয়ার এ্যাস্ট্রার পক্ষে থেকে জানানো হয়, এস২-এসটিএফ (এমএসএন-১৮২৩) নিবন্ধনধারী নতুন উড়োজাহাজটি আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় এসে পৌঁছেছে। এর মাধ্যমে এয়ার এ্যাস্ট্রার বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে এবং মাত্র তিন মাসের কিছু বেশি সময়ের মধ্যে এয়ারলাইনটি তার বহরের আকার দ্বিগুণ করেছে।

এর আগে এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হয়েছে আরও দুটি নতুন এটিআর ৭২-৬০০ এমএসএন-১৭৪২ এবংএমএসএন- ১৮২২। পরপর তিনটি নতুন প্রজন্মের এটিআর ৭২-৬০০ সংযোজন এয়ার এ্যাস্ট্রার আধুনিক, দক্ষ ও নির্ভরযোগ্য বহর গড়ে তোলার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।

এস২-এসটিই উড়োজাহাজটি সর্বাধুনিক পিডাব্লিও ১২৭ এক্সটি ইঞ্জিন দ্বারা চালিত এবং এতে রয়েছে ৭২টি গিভেন নিঞ প্রেস্টিজ সিট। নতুন এই উড়োজাহাজ এয়ার এ্যাস্ট্রার ক্রমবর্ধমান অভ্যন্তরীণ নেটওয়ার্কে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও আধুনিক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করবে। তৃতীয় নতুন এটিআর ৭২-৬০০ এর সংযোজন বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এয়ার এ্যাস্ট্রার সক্ষমতা আরও বাড়াবে। একইসঙ্গে, এটি এয়ারলাইনটির ভবিষ্যৎ বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাকেও আরও শক্তিশালী করবে।

এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, এয়ার এ্যাস্ট্রার বহরে তৃতীয় নতুন এটিআর ৭২-৬০০ এর সংযোজন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এস২-এসটিএফ এর আগমনের মাধ্যমে মাত্র তিন মাসের কিছু বেশি সময়ের মধ্যে আমরা আমাদের বহর দ্বিগুণ করে ছয়টি উড়োজাহাজে উন্নীত করেছি। এই অর্জন আমাদের পুরো এয়ার এ্যাস্ট্রা টিমের নিষ্ঠা ও পরিশ্রম এবং যাত্রী ও অংশীদারদের আস্থার প্রতিফলন। আমরা বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য, আরামদায়ক ও দক্ষ বিমান ভ্রমণ নিশ্চিত করতে কাজ করে যাব।

এয়ার এ্যাস্ট্রা একইসঙ্গে তার পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধির প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে এয়ারলাইনটি ন্যারোবডি উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন ও অপারেশনাল প্রস্তুতি সাপেক্ষে ২০২৭ সালের প্রথম প্রান্তিক (কিউ ১)-এ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লক্ষ্যে কাজ করছে এয়ার এ্যাস্ট্রা।

ছয় টি উড়োজাহাজের বহর নিয়ে এয়ার এ্যাস্ট্রা এখন দেশের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে আকাশপথে যোগাযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন ন্যারোবডি উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনা এয়ার এ্যাস্ট্রার ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক আকাশপথে বিস্তারের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফিফার বিরুদ্ধে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগ উঠেছে

নতুন এটিআর ৭২-৬০০ এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হলো

প্রকাশিত : ০৩:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬