ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ইসলামী আন্দোলনের প্রার্থীর বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীমের বিরুদ্ধে দায়েরকৃত সব ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ থেকে আয়োজিত এক গণপদযাত্রায় এ দাবি জানানো হয়।

গণপদযাত্রায় সভাপতির বক্তব্যে হাজী মো. ইবরাহীম বলেন, আমার বিরুদ্ধে যে সব মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ। জনগণের ভালোবাসা ও সমর্থন থেকে আমাকে দূরে রাখতেই এই ষড়যন্ত্র। আমি ইনসাফ ও সততার রাজনীতি করি বলেই অপশক্তি আমাকে দমাতে চায়। কিন্তু জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

পদযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদককে এম শরিয়তুল্লাহ, সমন্বয়কারী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।

ইউক্রেনে ট্রেনের তিন ইঞ্জিনে হামলা রাশিয়ার

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ইসলামী আন্দোলনের প্রার্থীর বিরুদ্ধে

প্রকাশিত : ১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫