ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে সীমিত আকারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ১ আগস্ট ২০২৫ থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ

পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে সীমিত আকারে

প্রকাশিত : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫