ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু আক্রান্ত আরও ৭ জন, মৃত্যু নেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৫৬১ বার দেখা হয়েছে

দেশে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৩ জন ছাড়াও ঢাকার দুই সিটি করপোরেশনে ২ জন করে মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ২৪ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বছরের প্রথম ২৪ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

এছাড়া এই সময়ে ডিএসসিসিতে ২০২ জন, ঢাকা বিভাগে ১৮০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ডিএনসিসিতে ১৬৪ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সহকারী ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

ডেঙ্গু আক্রান্ত আরও ৭ জন, মৃত্যু নেই

প্রকাশিত : ০৫:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫