মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে অসহায় পরিবার মাঝে ঢেউ টন, ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি ও নগদ অর্থ প্রদান করেন “এক পরিবার ফাউন্ডেশন” এর চেয়ারম্যান মো: মাসুদ হাওলাদার। মাহে রমজানে রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এলাকার এমন অসহায় ৯ জন বেকার যুবক, অসহায় ২ বৃদ্ধা মহিলা ও মসজিদে সিমেন্ট উপহার হিসেবে দেন।
উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক পরিবার ফাউন্ডেশন’-এর উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার ইঞ্জিনচালিত ৫টি ভ্যানের চাবি ও কাগজপত্র, অসহায় ২ টি পরিবারের মাঝে দুই বান ঢেউ টিন, চার জন বেকার যুবককে দুই লক্ষ নগদ টাকা ও একটি মসজিদ নির্মানের কাজের জন্য ৫০ বস্তা সিমেন্ট উপহার হিসেবে প্রদান করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক পরিবার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার দুবাই প্লাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ৫ বেকার যুবকের হাতে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনচালিত ৫ টি ভ্যানগাড়ি, অসহায় ২ বৃদ্ধা মহিলাকে ২ বান ঢেউ টিন ও আরো চার জন বেকার যুবককে ব্যবসা করার জন্য নগদ ২,০০,০০০/ ( দুই লক্ষ টাকা) উপহার হিসেবে প্রদান করেন। এসময় তিনি মসজিদে ৫০ বস্তা সিমেন্ট প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মোস্তফা বেপারী, এক পরিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার, মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 





















