পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)- শিক্ষার্থীদের নিয়ে দুইদিন ব্যাপী “যুব সম্ভাবনার সেতুবন্ধন ও আগাম দুর্যোগ প্রস্তুতিত বিষয়ক সম্মেলন” আজ সোমবার শেষ হয়েছে।
উন্নয়ন সংস্থা ‘জাগো নারী’ বাস্তবায়িত চাইল্ড-সেন্টার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (সিসিএএ) প্রকল্পের উদ্যোগে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণ বকুলতলা এলাকায় এই সম্মেলন শুরু হয়।
সম্মেলন কেন্দ্রে বিভিন্ন স্টল পরিদর্শন, সাইক্লোন মডেল শেল্টার উপস্থাপনা এবং বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। পরে টিএসসি মিলনায়তনে নাট্য উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্র্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোহসিন হোসেন খান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ।

সম্মেলনে অতিথি হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের টেকনিক্যাল স্পেশালিস্ট মিঠুন দত্ত, অফিসার সঞ্জিতা হালদার ও ফারাবী আকাশ এবং ইন্টার্ন আলাভি নাফিসা ও ফাইজা ওয়াজিহা। এছাড়া ‘জাগো নারী’-এর ডিরেক্টর (কমিউনিকেশন অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন) ডিউক ইবন আমিন উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জাগো নারীর স্বেচ্ছাসেবকবৃন্দ এবং গনমাধ্যম কর্মীরা।
এই সম্মেলনে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মেলনের কাঠামো অনুযায়ী পাঁচটি সেগমেন্টে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে ছিল পোস্টার প্রেজেন্টেশন, বিতর্ক সেশন, প্রপোজাল ডেভেলপমেন্ট, সাইক্লোন মডেল প্রদর্শনী এবং আর্ট এক্সিবিশন ও ওয়াল ম্যাগাজিন উপস্থাপনা।
সম্মেলনের শেষ দিন সোমবার পটুয়াখালী জেলা প্রশাসক ড, মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি সম্মেলন কেন্দ্রে সম্মেলন কেন্দ্রে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি সম্মেলনে অংশগ্রহনকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে। এসময় তিনি বলেন, জাগো নারীর এ ধরনের সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থী ও তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং অ্যান্টিসিপেটরি কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলবে এবং কমিউনিটিতে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

ডেস্ক রিপোর্ট 






















