ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না-এস,এম জিলানি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস,এম জিলানী বলেছেন, সংসদ সদস্য এস,এম জিলানী আরো বলেন,সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না।প্রতিটি প্রকল্পের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা গোপালগঞ্জের উন্নয়নকে আরও গতিশীল ও বেগবান করতে সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা প্রদান করব, তবে কাজের মান হতে হবে আন্তর্জাতিক মানের। কোন ধরনের অনিয়ম-দুনীতি হলে আমরা তা মেনে নেবনা।

বৃহস্পতিদবার দুপুরের পর জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এলজিইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় ও সমন্বয় সভায় সংসদ সদস্য এস, এম, জিলানি এ সব কথা বলেন।

সভায় গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্যা তাঁর বক্তব্যে জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা জনগণের রায়ের প্রতি বিনম্র ও দায়বদ্ধ। জনকল্যাণে কোনো কাজের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না। নির্বাচনের পূর্বে আমরা ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষায় জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চলমান কাজগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে,এম বাবর উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি প্রকল্পের কাজ এমনভাবে করতে হবে যেন তার সুফল দীর্ঘমেয়াদী হয়। প্রতিটি টাকা যেন জনগণের প্রকৃত কাজে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে কোনো কাজ আমরা গ্রহণ করব না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। উক্ত সভায় উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব মোঃ মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী জনাব মোঃ রকিবুল কবীর এবং উপজেলা প্রকৌশলীবৃন্দ জনাব কাজী মাহমুদুল্লাহ (সদর), জনাব সজল কুমার দত্ত (কাশিয়ানী), জনাব মোঃ শফিউল আজম (কোটালীপাড়া), জনাব মাহমুদুল হাসান (মুকসুদপুর) ও জনাব মোঃ ফারুকুজ্জামান (টুঙ্গিপাড়া)।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরে তাঁদের দিক-নির্দেশনা কামনা করেন। এছাড়া গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)এর প্রকল্প পরিচালক জনাব মোঃ আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন।

এরআগে বৃহস্পতিবার দুপুরের পর গোপালগঞ্জের নব-নির্বাচিত ৩ এমপি এক সাথে গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় পৌছালে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। তাঁদের আগমনে কার্যালয় চত্বরে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না-এস,এম জিলানি

প্রকাশিত : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬