বামনা (বরগুনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছেন বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি (এমপি)। তিনি বরগুনা-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, আলহাজ্ব নূরুল ইসলাম মণি চিফ হুইফ হওয়ায় আনন্দ মিছিল করেছে বামনা উপজেলার বিএনপি নেতাকর্মীরা। সোমবার সন্ধায় তারা বামনায় এ আনন্দ মিছিল করে।

একই দিন সংসদের হুইপ হিসেবে নিয়োগ পান ছয়জন সংসদ সদস্য। তারা হলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

ডেস্ক রিপোর্ট 






















