ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ডাসারে সড়ক উন্নয়ন প্রকল্প ও কালকিনিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কালকিনিতে একটি স্কুল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে ডাসার চৌরাস্তায় তিনি এ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি কালকিনি পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, “ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার কালকিনি ভূরঘাটা এনএইচডব্লিউ থেকে কোটালীপাড়া আরঅ্যান্ডএইচ সড়ক ভায়া শশিকর জিসি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ৬৫২ মিটার সড়ক উন্নয়ন এবং ২৫ মিটার চেইনেজে একটি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাদারীপুর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কালকিনি ও ডাসারসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাসারে সড়ক উন্নয়ন প্রকল্প ও কালকিনিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকন

প্রকাশিত : ১১:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬