ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: সামপ্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে চুয়াডাঙ্গা সীমান্তে তেল পাচার রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জনবল বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকায় টহল, তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় দর্শনা আইসিপিসহ জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তেল পাচারের সম্ভাব্য রুটগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া দর্শনা আইসিপি গেট দিয়ে দেশীয় ও ভারতীয় পণ্য ভারতে প্রবেশের সময়ও বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার ঠেকাতে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে। কোনোভাবেই যাতে সীমান্ত পথে জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ্বালানি তৈল মজুদ ও ওজনে কম এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার

প্রকাশিত : ১০:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬