ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধ্বসে কলেজ ছাত্রের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দোকানের একটি দেয়াল ধ্বসে ফাহাদ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (০৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বকুলের ছেলে।
তিনি রামগঞ্জ মডেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঈদের বাজার করতে তিনি মায়ের সঙ্গে বাজারে এসেছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহত ও আহতদের খোঁজখবর নেন।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল মনসুর ড্রাগ হাউজের সামনে ফরহাদ হোসেনসহ কয়েকজন পথচারী ও হকার দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানটির পুরাতন ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ফরহাদ হোসেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দেয়াল ধ্বসে এক ছাত্র নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জ্বালানি তৈল মজুদ ও ওজনে কম এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধ্বসে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ১২:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬