ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

জ্বালানী তেল পাচার রোধে বাংলাবান্ধা স্থলবন্দর সহ পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ উত্তরের জেলা পঞ্চগড়ে তিন দিকে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার সম্ভাব্য পাচার রোধে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে বিজিবি। একই সাথে পঞ্চগড়ের তিন দিকে ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বর্ডার গার্ড বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত শনিবার (৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড় -১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় -১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর সহ বিভিন্ন সীমান্ত এলাকায় জ্বালানী তেল পাচার রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশির পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, অনেক সময় ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো খালি অবস্থায় ফেরত যাওয়ার সময় বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানী তেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ধরনের তেল পাচার প্রতিরোধে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের সময় ও বের হওয়ার সময় তাদের ট্যাংকের তেলের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকসমূহের উপর বিজিবি কর্তৃক নিবিড় নজরদারি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দরে প্রবেশ ও প্রস্থানের সময় ট্রাকগুলোকে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে জ্বালানী তেল পরিবহন বা পাচারের সুযোগ না থাকে।
তিনি আরও জানান, নিয়মিত এ চেকিং কার্যক্রমের মাধ্যমে সীমান্ত দিয়ে জ্বালানী তেল পাচার প্রতিরোধ করা সম্ভব হবে। এবং তেল পাচাররোধে এই চেকিং কার্যক্রম চলমান থাকবে।
বিজিবি আরও জানায়, দেশের জ্বালানী সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুরে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জ্বালানী তেল পাচার রোধে বাংলাবান্ধা স্থলবন্দর সহ পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার

প্রকাশিত : ০১:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬