ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুরে পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের আওতায় সদর উপজেলার দালাল বাজারে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয়, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং যথাযথ লাইসেন্স না থাকার অভিযোগে কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় কাঁচাবাজার ও মাছ বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও মিজানুর রহমান। অভিযানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শার্শার-কায়বা সীমান্তে ৪৩,০০০ হাজার টাকার জাল নোটসহ ১জনকে আটক করেছেন-বিজিবি

লক্ষ্মীপুরে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬