স্পেশাল করেসপন্ডেন্ট : জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) কুমিল্লার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সাইদুজ্জামান কমল। কমল ভাইয়া গ্রুপ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক এবং দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (৮ মার্চ ২০২৬) রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে জেসিআই কুমিল্লার নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুজ্জামান কমলকে প্রেসিডেন্ট ব্যাজ পরিয়ে দেন জেসিআই বাংলাদেশের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি ও ডাচ-বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (DBCCI) সভাপতি সাখাওয়াত হোসেন মামুন।

অনুষ্ঠানে জেসিআই কুমিল্লার সাবেক প্রেসিডেন্ট সালাউদ্দিন সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুজ্জামান কমল বলেন, তরুণ নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা তৈরিতে জেসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, “আগামী দিনে JCI কুমিল্লার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে JCI কুমিল্লা আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 























