ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধটি মারাত্মক নদী ভাঙনের কবলে,দেখার কেউ নেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ধর্মপাশা ( সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা সীমান্তে অবস্থিত দেশের দ্বিতীয় জাতীয় স্মৃতিসৌধটি বর্তমানে নদী ভাঙনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষায় দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, স্মৃতিসৌধটির পাশ দিয়ে ভারত থেকে  প্রবাহিত নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে আশপাশের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে গুরুত্বপূর্ণ এই স্মৃতিসৌধটি। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় স্মৃতিসৌধটির বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার জনসাধারণ

স্থানীয় বাসিন্দারা জানান, মহিষখলা জাতীয় স্মৃতিসৌধটি শুধু একটি স্থাপনা নয়; এটি মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও শহীদদের স্মৃতির প্রতীক। প্রতি বছর বিভিন্ন দিবসে এখানে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তাই এই স্মৃতিসৌধটি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলাকাবাসীর দাবি, দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে স্মৃতিসৌধটির চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা জরুরি। একই সঙ্গে স্মৃতিসৌধটির সার্বক্ষণিক তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য একজন স্থায়ী কর্মচারী সরকারি ভাবে নিয়োগ দেওয়া প্রয়োজন।

স্থানীয়দের মতে, নিয়মিত পরিচর্যা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে স্মৃতিসৌধটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মও মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সম্পর্কে জানতে পারবে।সরকারি ভাবে কোনো উদ্যোগ বা দেখার কেউ নেই বললেই চলে। এলাকার সংবাদ কর্মীরা বার – বার পএিকায় সংবাদ পরিবেশন করা সত্ত্বেও প্রশাসনের কোনো টনক নড়ছেনা।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে নদী ভাঙনের কবল থেকে দেশের গুরুত্বপূর্ণ এই স্মৃতিসৌধটি রক্ষা পায় এবং অতি জরুরী ভিত্তিতে প্রতিরক্ষা দেয়াল সহ জরাজীর্ণ স্মৃতিসৌধটি সংস্কার করা হয়।

জ্বালানি তৈল মজুদ ও ওজনে কম এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধটি মারাত্মক নদী ভাঙনের কবলে,দেখার কেউ নেই

প্রকাশিত : ০৮:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬