ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৯০ বার দেখা হয়েছে

আসন্ন হজ কার্যক্রম শেষ হলে আগামী ১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় স্থগিত থাকা রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজ কার্যক্রম শেষ হওয়ার পর থেকে রুটটি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ফ্লাইটের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

ওমানের সাথে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ বন্ধ থাকবে

চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুট

প্রকাশিত : ০৪:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬