ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‎পানছড়িতে শতাধিক অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২৩৪ বার দেখা হয়েছে

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
‎
‎বৃহস্পতিবার (১২ মার্চ) পানছড়ি সাব-জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
‎
‎বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, নুডুলস, সেমাইসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। রমজান মাসে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
‎
‎এ বিষয়ে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
‎
‎ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, রমজান মাসে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক সহায়ক হবে।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‎পানছড়িতে শতাধিক অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১০:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬