ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৩,১৭০ পিস ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত (১১ মার্চ ২০২৬) গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দুইটি পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় টহল দল মোঃ আলীম (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় নেশাজাতীয় ৩৭৭ বোতল Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়।অপরদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ এবং ৩,১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন

চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১

প্রকাশিত : ১১:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬