ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

টরন্টোতে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ইফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে টরন্টোতে এক মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) টরন্টোর ‘ঢাকা কিচেন’ রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ নেন।

এসময় বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং বিভাগের সদ্য প্রয়াত শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপস্থিত সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। ৮৫ বছর বয়সে গত রোববার (৮ মার্চ) রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত বিভাগের সাবেক শিক্ষার্থী এবং টরন্টোর রিয়েল এস্টেট এজেন্ট মাহবুব ওসমানী বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এই দুই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। তিনি বলেন, ‘স্যার আমাকে খুবই স্নেহ করতেন। তাঁর স্নেহ ও দিকনির্দেশনা সবসময় মনে থাকবে।’

অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন টিভি মেট্রো মেইল কানাডার প্রধান নির্বাহী ইমামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক অব মন্ট্রিয়লে কর্মরত এবং Progressive Action for Community Empowerment (PACE) নামের অলাভজনক সংগঠনের পরিচালক আবু মহসিন।

বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক আবু সাদাত বলেন, ‘জার্নালিজম ডিপার্টমেন্টের একটি বিশেষ গুণ হলো, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা কোনো না কোনোভাবে এক হয়ে যাই। কে কোন ব্যাচের, কার বয়স কত, এসব বিষয় ভুলে গিয়ে সবাই একসঙ্গে সময় কাটাই। টরন্টোর এই ইফতার সন্ধ্যাটাও তেমনই ছিল।‘

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা জানা শাম্মি, ডিরেক্টরস গিল্ড অব কানাডা (ডিজিসি)-এর সদস্য নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী, প্রথম আলোর সাবেক রিপোর্টার রুহিনা তাসকিন, জিনাত আসগর, ইশরাত জাহান এবং লাকি আনসারী। তারা বিভাগের শিক্ষক ও শিক্ষাজীবনের নানা স্মৃতি স্মরণ করেন।

ইফতারে পরিবেশন করা হয় শরবত, খেজুর, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি ও ছোলা-মুড়ি। মূল খাবারে ছিল বিফ তেহারী ও চিকেন বিরিয়ানি। প্রবাসে একসঙ্গে বসে ইফতার করার আনন্দ ও আন্তরিক আড্ডায় প্রাক্তন শিক্ষার্থীরা একটি উষ্ণ ও স্মরণীয় সন্ধ্যা কাটান।

অন্যান্য দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

টরন্টোতে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ইফতার

প্রকাশিত : ০৪:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬