দাউদকান্দি ( কুমিল্লা) প্রতিনিধি: সংরক্ষিত মহিলা আসনে কুমিল্লাবাসীর আলোচনায় দাউদকান্দি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা, দাউদকান্দি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা দলের দুর্দিনের মাঠে থাকা সাহসী সভানেত্রী বিশিষ্ট সমাজকর্মী সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের স্নেহভাজন অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন (এম কম এলএলবি) । তিনি ছাত্র জীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়েই স্বচ্ছভাবে রাজনীতি করে আসছেন ।

তিনি দলের দুর্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচুর জনসমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নেবার কারণে হেরে গেলেও দলের দুর্দিনে মাঠে ছিলেন। দলের দুর্দিনে মামলা হামলার ভয়ে কখনো আওয়ামী লীগের সাথে আঁতাত করেননি। প্রতিটি সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে মিছিলের সামনে ছিলেন।বর্তমানে তিনি উচ্চশিক্ষায় দলীয় কর্মকাণ্ডে, জনপ্রিয়তায় ,জনসমর্থনে, শীর্ষে রয়েছেন। গত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিগত দিনে দলের জন্য প্রচুর শ্রম দিয়েছেন। দলের দুর্দিনে মিথ্যা মামলায় বিএনপি’র প্রচুর নেতাকর্মী হয়রানি হওয়ায় কুমিল্লা আদালত থেকে আইনি সহযোগিতা করেছেন। অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিনের কর্মকান্ডে দলের নেতা কর্মীরা খুবই ভালোবাসেন পছন্দ করেন পাশে থাকেন।

ডেস্ক রিপোর্ট 






















