ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামী নভেম্বরে। ইন্দোনেশিয়ার বালিতে ১৩ থেকে ১৫ নভেম্বর বসবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ত্রৈমাসিক সভা। এই বৈঠকে মূল আলোচনার বিষয়গুলোর একটি হবে ক্রিকেটের বৈশ্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কৌশল।

বিশ্বজুড়ে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করতে এ বছরের শুরুতে ম্যাককিনসিকে দায়িত্ব দিয়েছিল আইসিসি। খেলাটির অর্থনীতি, আয় বাড়ানোর নতুন পথ এবং বিশ্বব্যাপী ক্রিকেটের বিস্তার—এসব বিষয় নিয়ে প্রতিষ্ঠানটি একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে। তবে প্রতিবেদনের সব সুপারিশ আইসিসি গ্রহণ করবে কি না, সেটি বালির বৈঠকেই স্পষ্ট হবে।

আইসিসির চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন সংস্থাটি বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে জোর দিচ্ছে। ম্যাককিনসির প্রতিবেদনে তাই সম্প্রচারস্বত্ব থেকে পাওয়া আয়ের ওপর আইসিসির নির্ভরতা কমানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশ্ব ক্রিকেটে বড় সম্প্রচার প্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশি নয়, এই বাস্তবতায় বিকল্প আয়ের উৎস খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে করপোরেট স্পনসরশিপ বাড়ানো, ডেটা থেকে আয় করার নতুন পথ তৈরি এবং মোবাইল গেমিং প্রকল্প চালু করা। বিশেষ করে ডেটা মনিটাইজেশনকে দীর্ঘমেয়াদি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এখানে ক্রিকেটের পরিসংখ্যান নয়, খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণ থেকে তৈরি বিপুল পরিমাণ বৈশ্বিক তথ্যকে কাজে লাগানোর কথা বলা হয়েছে।

এই ধরনের উদ্যোগ থেকে নতুন রাজস্বের বড় সুযোগ দেখছে আইসিসি। ফিফা ইতিমধ্যে নিজেদের ডেটা সম্পদ কাজে লাগিয়ে আয়ের নতুন পথ তৈরি করেছে—ম্যাককিনসির প্রতিবেদনে সেটিকেও একটি উদাহরণ হিসেবে দেখা হয়েছে।

নারী ক্রিকেটকেও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রেখেছে আইসিসি। সংস্থাটির লক্ষ্য, নারী ক্রিকেটকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নারী খেলায় পরিণত করা। একই সঙ্গে আগামী এক দশকে ক্রিকেটের বৈশ্বিক বার্ষিক অর্থনীতি প্রায় তিন গুণ বাড়ানোর লক্ষ্যও রয়েছে। বর্তমানে বিশ্ব ক্রিকেটের বার্ষিক অর্থনীতির আকার আনুমানিক ৩৫০ থেকে ৩৮০ কোটি ডলার; সেটিকে ১ হাজার কোটি ডলারে নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে।

এই অর্থনৈতিক সম্প্রসারণে ভারত যে সবচেয়ে বড় অবদানকারী থাকবে, সেটিও প্রতিবেদনের আলোচনায় এসেছে। পাশাপাশি চীন, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মতো জনবহুল ও বড় বাজারে ক্রিকেটের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে।

দুবাইয়ে সাম্প্রতিক ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) কর্মশালার আলোচনাতেও এই বৃহত্তর পরিকল্পনার প্রতিফলন দেখা গেছে। দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় বহুদলীয় ম্যাচ বাড়ানোর পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বৃদ্ধির বিষয়েও উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে।

এর ফলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক ওয়ানডের সংখ্যা কিছুটা কমতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির হাতে নয়। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর নিজস্ব সিদ্ধান্তের বিষয়, আর বহুদলীয় প্রতিযোগিতার ক্ষেত্রে আইসিসির ভূমিকা বেশি।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

প্রকাশিত : ০২:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬