ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

জ্বালানি তেল ও পণ্যের অনিয়মে চুয়াডাঙ্গায় ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গায় তিন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলা এ অভিযানে ফিলিং স্টেশন ও ভোজ্য তেলের দোকানগুলোতে তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে মো. আব্দুল মান্নানের এবিএম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. হাসানের হাসান স্টোরকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে মো. মনিরুল ইসলামের মেসার্স মনিরুল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং যথাযথভাবে ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
জনপ্রিয় সংবাদ

বৃষ্টির আভাস দুই বিভাগে

জ্বালানি তেল ও পণ্যের অনিয়মে চুয়াডাঙ্গায় ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬