ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবিতে এখনও খোঁজ মেলেনি ৪ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২২৪ বার দেখা হয়েছে
সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই পর্যন্ত আরও ৪ জন মৌয়াল নিখোঁজ রয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ভাসতে ভাসতে মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে স্টেশনে নিয়ে যান।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরি আবহাওয়ার মধ্যে মধু আহরণকালে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
এ সময় হুলদিবুনিয়া এলাকা থেকে ৪ জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন মৌয়াল। তারা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে এবং যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।

ফার্মিক স্টিলের ফার্নেসে দুর্ঘটনা মিরসরাইয়ে, চীনা নাগরিকসহ আহত ৪

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবিতে এখনও খোঁজ মেলেনি ৪ জনের

প্রকাশিত : ১১:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬