ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২২৪ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর সদর উপজেলার মৌকরণ ইউনিয়নে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজের উদ্যোগে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পটুয়াখালী জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেরুননেছা, আলী আকবর, নূরুল আমিন, মিহির কান্তি শীল, সাঈদা পারভীন সিমা, ফেরদৌসী নাজনীন, ইসরাত জাহান লুনা, হারুন অর রশিদ, আবুল বাসার মো. সাইফুল্লাহ, শহীদুল ইসলাম আল কায়ছারী, নাজমা ফেরদৌসী, কিশোর দাস, নাসির উদ্দীন ও সায়মা খাতুন।

মতবিনিময় সভায় বক্তারা কলেজের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংকট এবং শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে বিগত সময়ে সংঘটিত অনিয়ম ও আর্থিক দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা কামনা করেন শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্রি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির ভবিষ্যৎ গঠনের প্রধান ভিত্তি। তাই মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতির জন্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভা শেষে কলেজের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফার্মিক স্টিলের ফার্নেসে দুর্ঘটনা মিরসরাইয়ে, চীনা নাগরিকসহ আহত ৪

পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬