ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা সেই ঘাতক স্বামী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে যৌতুক ও মাদকসহ পারিবারিক নির্যাতনের শিকার মারিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা  প্রকাশের পর অবশেষে  তার স্বামী রবিউল মৃধা (২৮)কে গ্রেপ্তার   করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে ধারাবাহিকভাবে মারধর ও মানসিক নির্যাতনের শিকার মারিয়া গুরুতর আহত হন। রবিউল মৃধা বিয়ের সময় প্রতিশ্রুত স্বর্ণের কানের দুল ও যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। মাদক সেবনের কারণে বাধা দেওয়ায়ও স্ত্রীকে প্রায়ই মারধর করতেন।
পরিস্থিতি অবনতির পর মারিয়ার মা হাফিজা বেগম ঢাকায় গিয়ে তাকে তুলে নিয়ে বানারীপাড়া পূর্ব সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে আনা হয়। এরপর বেলা ১২টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া মারা যান।
বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, নিহতের পিতা হুমায়ুন কবির হাওলাদার বাদী হয়ে রবিউলকে প্রধান আসামী ও চারজনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর নন্দীপাড়ার ছোট বটতলার ভাড়াটিয়া বাসা থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয়রা ও নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করেছেন এবং ঘাতকের ফাঁসির দাবি জানিয়েছেন।
বানারীপাড়া পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মূল আসামিকে ধরা পড়া স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

বৃষ্টির আভাস দুই বিভাগে

বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা সেই ঘাতক স্বামী গ্রেপ্তার

প্রকাশিত : ১০:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬