ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শার্শার উলাশী জিয়া’র খাল পূন:খনন উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী-অমিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

Oplus_131072

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে, শার্শাজুড়ে নিরাপত্তা ও উন্নয়ন প্রস্তুতি জোরদার
জাকির হোসেন, শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সামনে রেখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জিয়ার খাল এলাকা পরিদর্শন করেছেন।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) তিনি সরেজমিনে খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন,“উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে নতুন গতি আসবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে খাল পুনঃখননের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই অংশ।”তিনি আরও জানান,“আগামী ২৭ এপ্রিল এই প্রকল্পের উদ্বোধন করা হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো শার্শা উপজেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মতে, জিয়ার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন,“উলাশীর জিয়ার খাল এই অঞ্চলের ইতিহাস ও উন্নয়নের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই খাল পুনঃখননের মাধ্যমে আবারও কৃষি বিপ্লব ঘটবে বলে আমরা আশা করছি। আমরা চাই, এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ ও উন্নয়ন করে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।”
এসময় উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আশেক হাসান,জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান স্বজন, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির
অর্থ সম্পাদক মিয়াদ আলী, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, সেচ্ছাসেবকদল এর আহবায়ক সেলিম হোসেন আশা, উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বদিউজ্জামাল বদি মেম্বার,
সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাস,পৌর কৃষদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ জামাল হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ ১১ টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

শার্শার উলাশী জিয়া’র খাল পূন:খনন উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী-অমিত

শার্শার উলাশী জিয়া’র খাল পূন:খনন উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী-অমিত

প্রকাশিত : ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬