ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমেদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

সরকারি আদেশ অনুযায়ী, সৈয়দ আবদাল আহমদের এই নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। এই পদে যোগদানের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, সৈয়দ আবদাল আহমদ বাংলাদেশের সাংবাদিকতা জগতে একটি অত্যন্ত পরিচিত নাম। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে মূলধারার সাংবাদিকতায় সক্রিয়। তিনি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায় এবং প্রেস ক্লাবের উন্নয়নে তার বিশেষ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য যে, প্রধান তথ্য অফিসার বা পিআইও হলেন অধিদপ্তরের প্রধান। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার, গণমাধ্যমের সাথে সরকারের সমন্বয় এবং রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। সৈয়দ আবদাল আহমদের এই নিয়োগকে তথ্য প্রশাসন ও গণমাধ্যমের সেতুবন্ধন হিসেবে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জ থানায় নবাগত ওসি আদিল হোসেনের যোগদান: আইন-শৃঙ্খলা রক্ষায় চাইলেন সবার সহযোগিতা

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমেদ

প্রকাশিত : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬