জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উপজেলা পর্যায়ে ২দিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (২৭এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার আবিরুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে ও স্কাউট কমিশনার নুরুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন, পটুয়াখালী -১ আসনের মাননীয় সংসদ সদস্যের পক্ষে জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাফ হোসেন শরীফ, ইউআরসি ইন্সট্রাক্টর খন্দকার জাকির হোসেন।

উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
এসময় উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খেলোয়াড় বালক বালিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দুদিন ব্যাপী উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা মোট ১০ দল নক আউট পদ্বতিতে খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলা মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডেস্ক রিপোর্ট 






















