ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দর্শনা-গেদে বন্দর দিয়ে যাত্রী চলাচল ৩ দিন বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি : ভারতের নদিয়া জেলা-এ বিধানসভা নির্বাচন উপলক্ষে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে টানা তিন দিন দুই দেশের মধ্যে নিয়মিত যাত্রী পারাপার বন্ধ থাকবে।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৯ এপ্রিল নদিয়া জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে সোমবার সকাল ৯টা ২০ মিনিট থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা-গেদে বন্দর দিয়ে যাত্রী চলাচল স্থগিত রাখা হয়েছে।তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছে।
নির্ধারিত সময় শেষে আগামী ৩০ এপ্রিল থেকে পুনরায় আগের মতো স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
জনপ্রিয় সংবাদ

ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর

দর্শনা-গেদে বন্দর দিয়ে যাত্রী চলাচল ৩ দিন বন্ধ

প্রকাশিত : ১০:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬