ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক যুবকের কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
বরিশাল  প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা। তিনি জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় একজন প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে।
জানা যায়, উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার চেষ্টা করেন। এ সময় কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হলে যাচাই-বাছাই করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয় এবং তাকে আটক করা হয়।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে মহেশ্বর মন্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের কঠোরতা অব্যাহত থাকবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জনপ্রিয় সংবাদ

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক যুবকের কারাদণ্ড

প্রকাশিত : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬