কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বুধবারও থেমে থেমে মুষলধারায় বৃষ্টি ও ঝড়ো বাতাস চলমান রয়েছে। এ কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় কলাপাড়ায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় আজও উত্তাল রয়েছে কুয়াকাটা বঙ্গোপসাগর। তবে সাগরে মাছ শিকার বন্ধ থাকায় দূর্ঘটনার শঙ্কা নেই। গতকাল কালবৈশাখী ঝড়ে কলাপাড়ার নীলগঞ্জের সলিমপুর, নবাবপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ, বালিয়াতলী এলাকায় কালবৈশাখী ঝড়ে বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ্য হয়েছে। বজ্রপাতে মারা গেছে আটটি গরু। এছাড়া শতশত গাছপালা উপড়ে পড়েছে। এসব ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বৃষ্টির মধ্যে মানবেতর জীবন যাপন করছে।

এদিকে কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ি ভেঙ্গে অসহায় হয়ে পড়া চারটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও এক প্যাকেট খাদ্য সহায়তা এবং চাকামইয়ায় ভেঙ্গে পড়া মাদরাসা মেরামতের জন্য এক বান্ডিল ঢেউটিন ও দুই প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান,গতকাল কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থ তালিকার কাজ চলছে।তালিকা করা হলে ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কাউছার হামিদ বলেন,আপাতত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় খাদ্য সহায়তা ও ঢেউটিন বিতরন করা হচ্ছে।এখন সরেজমিনে ক্ষতিগ্রস্তর তালিকা হচ্ছে। তালিকা সম্পন্ন হলে ক্ষতিগ্রস্হ সকল পরিবারে সরকারি সাহায্য দেয়া হবে।

ডেস্ক রিপোর্ট 






















