ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কালিয়াকৈরে ছাত্রীদের উত্যক্তর অভিযোগে গ্রেফতার ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাহসী ও ঐক্যবদ্ধ উদ্যোগে দীর্ঘদিনের এক ইভটিজার অবশেষে আইনের আওতায় এসেছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কৌশলে ডেকে এনে বাদশা মিয়া (১৮) নামের এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সাহেব বাজার এলাকায় ভাড়ায় থাকা বাদশা মিয়া দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। বাজে মন্তব্য, শিস দেওয়া, পথরোধসহ নানা ধরনের হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়ে শিক্ষার্থীরা। ভয়ে অনেকেই বিষয়টি অভিভাবকদের না জানিয়ে স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নবম ও দশম শ্রেণির ১০-১২ জন ছাত্রী একত্রিত হয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষক তাৎক্ষণিক কৌশল অবলম্বন করেন। পরিচিত একজনের মাধ্যমে ‘জরুরি কথা আছে’ বলে বাদশাকে বিদ্যালয়ে ডেকে আনা হয়। পরে সে বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষকরা তাকে অফিস কক্ষে আটকে রেখে দ্রুত পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার ঘটনাস্থলে এসে ছাত্রী, শিক্ষক ও অভিযুক্তের বক্তব্য শোনেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৫০৯ ধারায় বাদশা মিয়াকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ছাত্রীদের উত্যক্তর অভিযোগে গ্রেফতার ১

কালিয়াকৈরে ছাত্রীদের উত্যক্তর অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিত : ১১:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬