ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে বৃষ্টিতে স্কুলের ভবনে ধ্বস, ঝুঁকিতে টয়লেট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১০০ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে বাহাগিলী ইউনিয়নের ১নং উত্তর দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ভবনের একটা অংশ ধ্বসে পড়েছে। যেকোন সময় পুরো ভবন ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। সেইসাথে হুমকিতে পড়েছে স্কুলের কোমলমতি শিশুদের ব্যবহারের টয়লেটটিও।
সরেজমিনে দেখা যায়, উত্তর দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি রুমে ১১৬ শিক্ষার্থীদের পাঠদান করা হয়। গত কয়েকদিনের টানা বর্ষণে একটি ক্লাস রুমের কর্ণার ধ্বসে পড়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। রুমের সাথের টয়লেটটিও পড়েছে হুমকিতে। যেকোন সময় রুমের ওয়াল ধ্বসে পড়তে পারে বলে আশংকা করছে এলাকাবাসী। দ্রুত ভবনটি সংস্কারের দাবী জানান তারা।
স্থানীয় বিদ্যালয়ের জমিদাতা রেজাউল আলম স্বপন বলেন, বিদ্যালয়ের ৫ম শ্রেণির ক্লাসরুমের একাংশ ও শিক্ষার্থীদের ব্যবহারের টয়লেট ধ্বসে পড়েছে। ভবনটি ঝুঁকিপুর্ণ অবস্থায় আছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন।
প্রধান শিক্ষক মেহেরুন্ননেছা খানম জানান, সকালে বিদ্যালয়ে এসে দেখতে পাই রাতের ভারী বর্ষণে ক্লাস রুম ধ্বসে পড়েছে। তাৎক্ষনিক বেঞ্চ, নলকূপ, ফ্যান ও বৈদ্যুতিক তার সড়িয়ে ফেলেছি। ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হবো। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজ আলম বলেন, বিদ্যালয়টির পর্যাপ্ত ক্লাসরুম নেই। এর মধ্যে ভারীবর্ষণে ৫ম শ্রেণীর ক্লাসরুম ধ্বসে পড়ায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটবে। ভবনটি ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে।

জার্সিতে ১৪৮ স্পনসর আর্থিক সংকট কাটাতে

নীলফামারীর কিশোরগঞ্জে বৃষ্টিতে স্কুলের ভবনে ধ্বস, ঝুঁকিতে টয়লেট

প্রকাশিত : ০৭:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬