ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুমিল্লার দাউদকান্দিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দিতে মাদক ,কিশোরগ্যাং, জুয়াসহ কোন প্রকার অপরাধকে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন অপরাধীদের ধরার জন্য থানায় এবং আমাকে ফোন করবেন।

পুলিশকে মাদক ব্যবসায়ী ডিলারদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে আমরা আপনাদের সাথে রয়েছি, আমরাও আপনাদের সহযোগিতা করব। এ সময় উপস্থিত ছিলেন  দাউদকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার একে শামসুল হক, দাউদকান্দি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারী,  উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, চেয়ারম্যান আনোয়ার হোসেন,  চেয়ারম্যান মনির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার, প্রমুখ। আইন শৃঙ্খলা সভায় মাদকের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সমন্বয় কমিটির মিটিংয়ে বিভিন্ন ইউনিয়নের সমস্যার কথা ইউপি চেয়ারম্যানরা তুলে ধরেন।

দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬