ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় উফশী আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। রবিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে ১২ হাজার কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবালের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক।
আলোচনা শেষে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ড্যাপ (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়েছে। এই সহায়তা কৃষকদের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
জনপ্রিয় সংবাদ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ কবে

চুয়াডাঙ্গায় উফশী আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে

প্রকাশিত : ০৮:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬