ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সজিনা চাষে উদ্ভুদ্ধকরণ ও চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় পুষ্টিগুণ সম্পন্ন সজিনা (সজনা) চাষকে জনপ্রিয় করতে বিশেষ উদ্বুদ্ধকরণ ও চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজী গাইঘাটা এলাকায় বসতবাড়ির পাশে ও রাস্তার ধারে সজিনা (সজনা) চারা ও কাটিং ডাল রোপনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক আব্দুল মতিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ, কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এ সময় আহমেদ রাশেদ উন নবী উপস্থিত কৃষক কৃষাণীদের সজিনা (সজনা) চারা ও ডাল রোপনের সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করান। তিনি এই উদ্ধুদ্ধকরণ কর্মসূচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সজিনা সজনা) চাষের সুফল প্রচার করা হচ্ছে, সেই সাথে পর্যায়ক্রমে সব এলাকায় চারা রোপণ করা হবে বলে তিনি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, সজিনা (সজনা) একটি মিরাকল উদ্ভিদ। এটি ভিটামিন এ, সি, ই ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যাদুর মত কাজ করে।

জনপ্রিয় সংবাদ

দিশেহারা কৃষকরা থৈ থৈ পানির নিচে সোনালী স্বপ্ন

সজিনা চাষে উদ্ভুদ্ধকরণ ও চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত : ০৬:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬