ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দাউদকান্দিতে ১৫ কেজি গাঁজা ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে ২০২৬) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. বারীর নির্দেশনায় এসআই (নি.) ইহসানুল হাসান সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি পৌর এলাকার মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান।
এসময় একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে এবং তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মাদারীপুর জেলার মো. রানা ব্যাপারী (৩৮) ও পটুয়াখালীর মো. সজিব ওরফে শরীফ (৩১)। এ ঘটনায় গাঁজা ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা নং-০৭।
ধৃতদের বিরুদ্ধে মামলা  দায়ের করে  আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য ওসি আবদুল বারী দাউদকান্দি মডেল থানায় যোগদানের সাথে সাথেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের গ্রেপ্তারের লক্ষ্যে  প্রতিটি ইউনিয়নে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা এলাকায় সাঁড়াশি  অভিযান চালিয়ে মাদকসহ মাদক কারবারিদের গ্রেপ্তারি করে  বাহবা পাচ্ছেন।
জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে ১৫ কেজি গাঁজা ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১০:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬