ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বরিশালের নতুন পুলিশ কমিশনার আশিক সাঈদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশালে মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে আসছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মো. আশিক সাঈদ। তিনি বর্তমানে পুলিশের ইকুইপমেন্ট এন্ড ট্রান্সপোর্ট বিভাগে কর্মরত আছেন। মঙ্গলবার এই পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই আদেশে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়।
শফিকুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের কিছুদিন পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন। দুই বছরের কম সময়ের মধ্যে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানও রেখেছেন।
এই কর্মকর্তার পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নতুন কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদ। তবে তিনি কবে বা কখন বরিশালে যোগদান করতে যাচ্ছেন সেই বিষয়টি এখনও নিশ্চিত বলতে পারছে না বিএমপি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।
জনপ্রিয় সংবাদ

বরিশালের নতুন পুলিশ কমিশনার আশিক সাঈদ

প্রকাশিত : ১০:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬