ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে গাঁজাসহ আটক এক যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৩০ গ্রাম গাঁজাসহ মোঃ আবদুল্লাহ আল নোমান (১৯) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) রাত ৯টায় উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মোঃ নুরুজ্জামান তার সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যাবসায়ী মাদক দ্রব্য বিক্রি করছে এমন খবর পায়। ঘটনাস্থলে গিয়ে মোঃ আবদুল্লাহ আল নোমান (১৯) এর কাছে ৩০ গ্রাম গাজা সহ তাকে আটক করে যার বাজার মূল্য দেড় হাজার টাকা।
যানা যায়, গ্রেফতারকৃত মোঃ আবদুল্লাহ আল নোমান (১৯) শ্রীরামপুর ইউনিয়নের দুমকি উপজেলার মোঃ ইউনুছ মৃধার ছেলে।
দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, প্রচলিত মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু

দুমকিতে গাঁজাসহ আটক এক যুবক

প্রকাশিত : ০২:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬