ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বামনার ডৌয়াতলায় ১২৬ পিচ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৬১ বার দেখা হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধি: বামনা থানা পুলিশের অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারের ডৌয়াতলা-রামনা সড়ক এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ডৌয়াতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড (ডৌয়াতলা বাজার) এলাকার মো. ছগির মৃধা (৫৭) পিতা-মৃত ওহাব মৃধা, ছগির মৃধার ছেলে ফারদিন ফেরদৌস ওরফে শ্রেষ্ঠ (২১), একই এলাকার মো. তামিম শেখ (২১) পিতা-মো. শাহীন শেখ, গোলাঘাটা গ্রামের মো. জাহিদ হাসান (১৯) পিতা-মো. জালাল এবং মঠবাড়িয়া উপজেলার উত্তর হলতা গ্রামের মো. মনির(২৪) পিতা-মৃত সাকু খা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম, এসআই মো. শাহরিয়ার নাঈম রোমান, এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা সবাই এলাকার চিহ্নিত মাদক কারবারি।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে চারটি সাইক্লোন সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বামনার ডৌয়াতলায় ১২৬ পিচ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ০৯:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬