ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দুমকিতে গাঁজাসহ আটক-২ যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পশ্চিম লেবুখালী এলাকার স্লুইস ঘাট সংলগ্ন পাকা সড়ক থেকে মো. আশিক মোল্লা(২০) ও লাগিব মিনার(১৯) কে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মো. সজিব সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে মোঃ আব্দুল্লাহ গাজী (৪০) পালিয়ে যান।
পরে আশিকের দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য পাঁচ হাজার টাকা।
এব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গাজায় ‘যুদ্ধবিরতি সবচেয়ে বড় মিথ্যা’, বললেন এক বাসিন্দা

দুমকিতে গাঁজাসহ আটক-২ যুবক

প্রকাশিত : ০৩:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬