ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

চট্টগ্রামে বিরল মশাবাহিত রোগে মারা গেলেন সিভাসু অধ্যাপিকা জুথি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
চট্টগ্রামে বিরল ও মারাত্মক মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি (সিভাসু)-এর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি। চিকিৎসকদের ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’ ভাইরাসে আক্রান্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ মে জ্বর, তীব্র মাথাব্যথা ও বমি নিয়ে অসুস্থ হয়ে পড়েন ড. জুথি। প্রথমে বিষয়টি সাধারণ ফ্লু মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় তার একাধিক স্ট্রোক হয়। পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।
মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক ডা. কাউসারুল আলম জানান, হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই রোগীর মাল্টিপল স্ট্রোক হয়েছিল। অন্যদিকে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে পৌঁছানোর সময় রোগী ক্লিনিক্যালি ‘ব্রেইন ডেড’ অবস্থায় ছিলেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’ ভাইরাসে আক্রান্ত ছিলেন। এই ভাইরাস সাধারণত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায় এবং মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে আঘাত হানে।
ড. জাকিয়া সুলতানা জুথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের মেধাবী শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক সম্পন্ন করে দেশে ফেরেন। চলতি বছরের শুরুতে তিনি সিভাসুতে অধ্যাপক পদে পদোন্নতি পান।
তার স্বামী ড. শাহরিয়ার হাসেম অর্নবও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক। তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

চট্টগ্রামে বিরল মশাবাহিত রোগে মারা গেলেন সিভাসু অধ্যাপিকা জুথি

প্রকাশিত : ০৯:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬