ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ভোলা ছাত্রদলের নতুন কমিটির জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি: ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তারা দেশের গণতান্ত্রিক ধারা শক্তিশালীকরণ, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, নাকিব চৌধুরী, সাগর হাওলাদার, শাহীন রেজা শিশির ও রাসেল বিল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস, বাপ্পি, ছাত্রনেতা তারেক সিকদার, সালেহ উদ্দিন সালেহ, মাসুমসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন ভাবনাকে ধারণ করে তারা ভোলা জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও জনবান্ধব সংগঠনে পরিণত করতে কাজ করবেন। একই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে গঠনমূলক রাজনৈতিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতির ধারায় সম্পৃক্ত করে শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে ছাত্রদলকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে ভোলা জেলা ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

ভোলা ছাত্রদলের নতুন কমিটির জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬