ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

পানছড়ির দুর্গম সীমান্ত এলাকায় সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

পানছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকা চিকনচাঁন পাড়ায় ৩০০ জন ব্যাক্তিকে ফ্রী চিকিৎসা ও ঔষধ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।

‎শনিবার ( ০৯ মে ২০২৬) সকাল সাড়ে দশটায় উপজেলার লোগাং ইউনিয়নের চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

‎এসময়, লোগাং ইউনিয়নের বিভিন্ন পাড়া হতে ৩০০ এর অধিক জনসাধারণ প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ সেবা গ্রহন করেন।

‎এর পাশাপাশি চিকন চাঁন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ছাতা বিতরণ করা হয়। যা ছোট্ট শোনামণিদের মাঝে প্রান চাঞ্চল্য সৃষ্টি করেছে

‎ শেষে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে সহায়তা স্বরূপ ঢেউ টিন বিতরণ করা হয়।

‎ এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় উক্ত কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের আরো জোড়ালো ভূমিকা পালনে আহ্বান জানান। তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী সমূহকে সাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারেও আহ্বান জানান।এ সময় তিনি আরো বলেন চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

কারিনা কায়সার লাইফ সাপোর্টে

পানছড়ির দুর্গম সীমান্ত এলাকায় সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশিত : ১০:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬