ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

চাকসু শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে ১০টি ডাবল ডেকার বাস চায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘ দিনের যাতায়াত সংকট নিরসনে ১০টি বিআরটিসি ডাবল ডেকার বাস সংযোজনসহ ৬ দফা দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। মঙ্গলবার (১০ মে) দুপুরে চাকসু ভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা।

চাকসুর ৬ দফা দাবি হলো- নির্দিষ্ট রুটে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অন্তত ১০টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালু, ১০টি নতুন ই-কার চালু, শাটল ট্র্যাকার অ্যাপের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, এই সপ্তাহের মধ্যে ফিরতি বাস সার্ভিস চালু, টেকনিক্যাল হল্ট বন্ধ করে অক্সিজেন স্টপেজ চালু এবং শাটলের সব শিডিউলে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ।

ইসহাক ভূঁঞা বলেন, চাকসু গঠনের পর থেকেই শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে কাজ করা হচ্ছে। শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে আন্দোলনও করা হয়েছে। তবে বর্তমানে চালু থাকা শাটল ট্রেন মোট শিক্ষার্থীর মাত্র ৩০ শতাংশেরও কম ধারণ করতে পারে। এ কারণেই ১০টি বিআরটিসি ডাবল ডেকার বাস চালুর দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উত্থাপিত সব দাবি বর্তমানে প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

কিশোরগঞ্জের খামারে দিন-রাত ব্যস্ততা, কোরবানির বাজার ঘিরে প্রাণচাঞ্চল্য ভারতীয় গরু আমদানি বন্ধ থাকলে লাভের আশায় খামারিরা

চাকসু শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে ১০টি ডাবল ডেকার বাস চায়

প্রকাশিত : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬